BCS(Written) Q/A Bangla (Short Question with ans.) part-03

 BCS(Written) Q/A Bangla (Short Question with ans.):-



Q-৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘চর্যাপদ’।

Q-৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।

Q-৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।

Q-৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।

Q-৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।

Q-৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।

Q-৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।

Q-৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।

Q-৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]

উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।

Q-৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।

Q-৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।

Q-৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।

Q-৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।

Q-৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।

Q-৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।

Q-৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।

Q-৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।

Q-৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।

Q-৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।

Q-৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]

উত্তরঃ মোজাম্মেল হক।

Q-৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।

Q-৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জহির রায়হান।

Q-৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মহুয়া ও মলুয়া।

Q-৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।

Q-৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।

Q-৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।

Q-৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।

Q-৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।

Q-৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।

Q-৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।

Q-৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।

Q-৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।

Q-৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

Q-৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।

Q-৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।

Q-৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।

Q-৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

Q-৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শেষ লেখা।

Q-৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শিউলিমালা।

Q-৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সোজান ও দুলি।

Q-৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।

Q-৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।

Q-৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।

Q-৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৮০১ সালে।

Q-৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।

Q-৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।

Q-৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।

Q-৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।

Q-৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তিদের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।

Q-১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯২১ সালে।

Please  like,comments,share & following

            More Practice....

                                      Have  stay with Us.

Post a Comment

0 Comments